নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্য হাতির চিকিৎসা শুরু
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি'র সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্য হাতিটির চিকিৎসা দেয়া শুরু। মঙ্গলবার ১২ ই আগস্ট দুপুরে কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারা সাফারি পার্কের একদল চিকিৎসক বনবিভাগের সহায়তায় আহত হাতিটির চিকিৎসা দেয়া শুরু করেন। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আশারতলি সীমান্তের গুইট্টাইল্লা ঝিড়ি এলাকায় স্মল মাইন বিস্ফোরণে একটি বন্য হাতি ডান পায়ে গোড়ালি উরে যাওয়াতে মারাত্মক ভাবে হাতিটি আহত হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার চেরারমাঠের ঐট্টাইল্যাঝিরিতে আহত হাতিটি এখন আছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে চিকিৎসার জন্য বন বিভাগের সহায়তায় সাফারি পার্কের একদল চিকিৎসক বন্য হাতটির প্রথম দফায় চিকিৎসা দেয়া শুরু করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি