বগুড়ায় গাক কর্তৃক জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

বগুড়ায় গাক কর্তৃক জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পযায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় ৫ দিনব্যাপী "জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ" সম্পন্ন হয়েছে। গত ১৪ আগস্ট বগুড়ার বনানীর গাক টাওয়ারের প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ শেষ হয়। ​স্বল্প আয়ের পরিবারের বেকার তরুণ-তরুণীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণটি আয়োজন করা হয়। গাক বর্তমান ১৩টি ট্রেডে ওস্তাদ-শিষ্য পদ্ধতিতে প্রশিক্ষণ দিচ্ছে, যার মধ্যে রয়েছে মোটরসাইকেল সার্ভিসিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কার্পেন্ট্রি, ফ্রিজ-এসি মেরামত, ওয়েল্ডিং, ড্রেস মেকিং, বিউটিফিকেশন, এবং মোবাইল ফোন সার্ভিসিং। এই ট্রেডগুলোতে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জীবন দক্ষতা বাড়াতে ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি প্রশিক্ষণার্থীদের শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে বরং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলে স্বকর্মসংস্থানের মাধ্যমে সমাজের বেকারত্ব দূরীকরণে অবদান রাখার পরামর্শ দেন। তিনি বলেন, এই তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করাই গাকের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকের সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। তিনি প্রশিক্ষণার্থীদের তাদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে সমাজে সম্মানজনক অবস্থান তৈরির বিষয়ে দিক নির্দেশনা দেন। পাঁচ দিনের এই প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।প্রশিক্ষণার্থীরা জীবন দক্ষতা, নেতৃত্ব, যোগাযোগ, সম্পর্ক উন্নয়ন, দলগত কাজ, দ্বন্দ্ব সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, সৃজনশীল চিন্তা, আবেগীয় বুদ্ধিমত্তা, মানসিক চাপ মোকাবিলা, জেন্ডার সমতা, এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করে। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন গাক প্রশিক্ষণ বিভাগের সমন্বয়কারী মোঃ কবির উদ্দিন, প্রশিক্ষক মোঃ আব্দুল আলিম, গাক রেইজ প্রকল্পের সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান, লাইফ স্কিলস অফিসার মোঃ সম্রাট আলী, কেস ম্যানেজমেন্ট অফিসার এস.এম মামুনুর রশিদ এবং একাউন্টস অফিসার মোঃ মুশফিকুর রহমান। সমাপনী অনুষ্ঠানে গাক এর উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, সুবিধা ভোগী সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান