শ্রীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীপুর পৌর শহরের টেংরা রোড মোড়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ আক্তারুল আলম মাস্টার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হাসান কাজল এবং ফরিদা জান্নাত স্বপ্না।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জহিরুল ইসলাম কাজল, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মদিন ফকির, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজন, তেলিহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক পায়েল, শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকার ও সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। আলোচনা সভা শেষে দেশের সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন