ভুয়া জ্বালানির খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান

ভুয়া জ্বালানির খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান
ছবিঃ গুগল থেকে সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালিয়েছে। অভিযোগ পাওয়া গেছে যে, সংস্থাটির কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ির জ্বালানি খরচের ভুয়া দাবি করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানিয়েছে, অভিযোগ অনুযায়ী ডিএসসিসির কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি গাড়িগুলো বাস্তবে ব্যবহার না করা সত্ত্বেও কাগজে-কলমে জ্বালানি খরচ দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ অবৈধভাবে উত্তোলন করা হয়েছিল। এই অর্থ পরবর্তীতে আত্মসাৎ করা হয়।

এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করা হচ্ছে। দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করছে।

গত ৪ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এই সময়ে অফিস বন্ধ থাকা সত্ত্বেও স্বাভাবিক সময়ের মতোই জ্বালানি খরচ হয়েছে, যা প্রতি মাসে প্রায় ৫ কোটি টাকার সমতুল্য। এই অসামঞ্জস্যতা নিয়ে দক্ষিণ সিটির থেকেও প্রশ্ন ওঠে

দৈনিক বিজয় নিউজ/ নিজস্ব প্রতিবেদক