বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দিনাজপুরের উপজেলায় উপজেলায় নতুন চমক!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনীত! চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসবে মনোনিত হয়েছন ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান চিরিরবন্দর উপজেলার সম্মানিত জননেতা মোঃ রাজিবুর রহমান পলাশ, সাবেক কেন্দ্রীয় সভাপতি,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও সহকারী সেক্রেটারি,দিনাজপুর জেলা শাখা।
এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিনাজপুর জেলার সম্মানিত শুরা সদস্য,চিরিরবন্দর থানার আমির জননেতা জনাব প্রভাষক, রাসেদুল হক। দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান প্রার্থীদের নাম ঘোষণা করেন। দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান। দিনাজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সদর উপজেলার জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ মোস্তাকিমার নাম ঘোষণা করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান