কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার কর্তৃক আয়োজিত সুস্বাস্থ্য এবং সঠিক রোগ নির্নয়ে স্থানীয় চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার কর্তৃক আয়োজিত সুস্বাস্থ্য এবং সঠিক রোগ নির্নয়ে স্থানীয় চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবিঃ এসএম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঐতিহ্যবাহী হালিমপুর বাজারে শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল এগারোটার সময় হালিমপুর হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ(কবি ফার্মেসী) এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,মো. সাইদুল হাসান (জেনারেল ম্যানেজার, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার, পাবনা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোঃ আবুল বাশার রানা, এস এম মোহসীন আলম (উদ্যোক্তা ও ব্যবস্থপক) ব্যাংক এশিয়া, ফৈলজানা শাখা,চাটমোহর, পাবনা।

মতবিনিময় সভায় অর্ধ শতাধিক পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তন্মধ্যে বক্তব্য রাখেন- ডাঃ আব্দুল ওয়াহেদ আলী (সাথী ফার্মেসী), মোঃ আব্দুর রশিদ মাস্টার( সরকার ফার্মেসী), ডাঃ মোঃ লিয়াকত আলী(লিজা ফার্মেসী), মো. কামরুল হাসান মাস্টার, (কারিমা ফার্মেসী), ডাঃ মোঃ হাফিজুর রহমান (আম্মা ফার্মেসী) ডাঃ জাহাঙ্গীর আলম জাকির(ক্যাপ্টেন শাপলা ফার্মেসী), মতিয়ার রহমান(মীম ফার্মেসী), সালাউদ্দীন রহমান (মা ফার্মেসী), মোঃ জিয়াউর রহমান মাস্টার(জান্নাত ফার্মেসী)। আরো বক্তব্য রাখেন ডাঃ আলমগীর হোসেন,ডাঃ আব্দুল লতিফ, ডাঃ মিজানুর রহমান মামুন, ডাঃ সানাউল্লাহ সাফী, মোঃ হাফিজুর রহমান,আনিসুররহমান বাচ্চুসহ প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. আলহাজ উদ্দিন (সিনিয়র মার্কেটিং অফিসার, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার, পাবনা)

মতবিনিময় সভা পরিচালনা করেন হালিমপুর হিড়িন্দা বাজার সম্মিলিত ব্যবসায়ীসমিতির সাধারণ সম্পাদ মোঃ আব্দুস সামাদ মাস্টার (জননী ফার্মেসী)। মতবিনিময় সভায় বিশেষজ্ঞ চিকিৎসদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি আলোচনা করা হয় ও বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর প্রদান করা হয়। কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন মহতী জনকল্যাণমুখী কর্ম পরিকল্পনার বাস্তবায়িত প্রকল্প গুলোর বিষয় তুলে ধরা হয়। হালিমপুর হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতির সদস্যদের চলতি বর্ষা মৌসুমে নৌকা ভ্রমনের নীতিগত সিদ্ধন্ত গৃহীত হয়। সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ