বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়ন শাখার দায়িত্ব শীলদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়ন শাখার দায়িত্ব শীলদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার অন্তর্গত হ্নীলা ইউনিয়ন শাখার বাচাইকৃত জনশক্তিদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -৪ উখিয়া- টেকনাফ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ( দাঁড়ি পাল্লা) প্রতীকের অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী কে বিজয়ী করতে এই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা হলরুমে সংগঠনের ইউনিয়ন আমীর মাওঃ গিয়াসউদ্দিন নিজামীর সভাপতিত্বে সেক্রেটারি মাওঃ ইব্রাহীম মাহমুদের পরিচালনায়  উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী সেক্রেটারি জাহেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা জামায়াতের 

সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার সংগ্রামী আমীর অধ্যাপক মাওঃ রফিক উল্লাহ, টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা মুহাম্মদ সরওয়ার কামাল সিকদার,  বক্তব্য রাখেন  চকরিয়া বদর খালী মাতামুহুরি সাংগঠনিক শাখার তয়বিয়ত সেক্রেটারি ও বদর খালী ফাযিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মাওঃ সাঈদ আহমদ তারেক,হ্নীলা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওঃ জামাল হোছাইনন, এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মূসা কলিম উল্লাহ, মীর মুহাম্মদ জাহাঙ্গীর, জিয়াউল হোছাইন কায়সার, মাওঃ আব্দুল মজিদ, কামাল হোছাইন,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওঃ আবছার কামাল,মাওঃ নুর মোহাম্মদ, যুববিভাগের সভাপতি মোক্তার হোসেন সোহেল,ও মাওঃ আবুল হোছাইন প্রমূখ। 

বক্তারা বলেছেন  আগামীর অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ মূখিয়ে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য,আর এই পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ  জামায়াতে ইসলামীর সকল সেক্টরের কর্মীবাহিনী কে হিকমতও কৌশল নিয়ে কাজ করতে হবে।স্ব -স্ব নির্বাচন কেন্দ্র ভিত্তিক পাড়া কমিটি, ইউনিট কমিটি ও মহিলা দায়িত্ব শীল কমিটি গঠন করার মধ্যদিয়ে সবাইকে আরো দ্বিগুণ  ভিত্তিতে কাজ করতে হবে,তা নাহলে নির্বাচনের কাংখিত ফলাফল নিশ্চিত করা সম্ভব হবেনা। তাই আগামী জাতীয় নির্বাচনে কাংখিত ফলাফল আমাদের করে নিতে জামায়াতে ইসলামীর সকল সেক্টরের কর্মী বাহিনীকে জান মাল সহ সর্বশক্তি নিয়োগ করে চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।আশাকরি উপরোল্লিখিত নিয়মে  কাজ করলে আগামীর ফলাফল আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। 

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক