মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটন তালুকদার

মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটন তালুকদার
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

আসন্ন কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিনাথপুর গ্রামের মরহুম আকতার আলী চেয়ারম্যানের ভাতিজা মোঃ লিটন তালুকদার সোমবার ১৮ মার্চ বুড়িচং কলেজ গেইট তালুকদার মার্কেটে সকলে দোয়া ও সমর্থন চেয়ে প্রাক নির্বাচনী প্রস্তুতি ও ইশতেহার আলোচনা সভা করেন। তিনি বলেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে গরীব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে সেবক হয়ে থাকতে চান।আমি ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিবাস চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং ক্রীড়া সংস্থার সভাপতি আবু মুসা,পীরযাত্রাপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম,খোরশেদ আলম,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, যুবলীগ নেতা আক্তার হোসেন আকাশ, আওয়ালীগ নেতা শুক্রর মিয়া, মোস্তফা, যুবলীগ নেতা বাবুল,মফিজুল ইসলাম, হাফিজ মিয়া, মোসাঃ জাহানারা মেম্বার সহ আরও অনেকে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ