সমাজের উন্নয়ন মূলক কাজে একজন রাজনৈতিক নেতার ব্যস্ততার চিত্র
দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা আন্দুল বাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকন, এলাকার জনগণের কাছে একজন সমাজের সেবক হিসেবে পরিচিত ৷ বয়সের ভারে নুয়ে পড়া মানুষটি আজ এই জীবননগর উপজেলার প্রতিটি গ্রামে তার পদার্পণ ৷ কখনও রাজনৈতিক নেতা হিসেবে মানুষের সাথে মিশে যাওয়া, কখনও সমাজের একজন সেবক হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, কখনও সরকারি উন্নয়ন কাজে সর্বোচ্চ সহযোগিতা করা, কখনও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বাচ্চাদের লেখাপড়ার খোঁজ নেওয়া, এটা নিয়েই যেন সারাদিনের ব্যস্ততা ৷ এমনই একটা প্রতিষ্ঠানে গিয়ে দৈনিক বিজয় নিউজের এই প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য উঠে আসে৷ তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি উন্নয়নের ভিত্তি স্থাপন করেন৷
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া