ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে একযোগে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। প্রার্থীরা হলেন, বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ২১ প্লাটুন বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ২৫১ সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ এবং আনসার বাহিনীর ২ হাজার ৪৬৫ সদস্য রয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালন করেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাচন পর্যবেক্ষণে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া বডি ক্যামেরা ও বিজিবির ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গঠন করা হয়েছে মনিটরিং সেল।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম