ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৩ ভুয়া ভোটার আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৩ ভুয়া ভোটার আটক
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম। আটক তিনজন হলেন—মাদ্রাসাটির আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল, আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সিয়াম ও মিনহাজ। প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম জানান, কেন্দ্রে তিনজন ভুয়া ভোটার পাওয়া গেছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। আপাতত তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম