মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
মঙ্গলবার(১৯ মার্চ)ভোর-৬ টার দিকে নরসিংদীর মনোহরদী উপজেলায় অবস্থিত হাতিরদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে সকালঃ-৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।এই তথ্য সংগ্রহ করা পর্যন্ত অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ৮-১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম