সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি নং-রাজ ২৯৩৬) এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

সাংবাদিক ইউনিয়ন  দিনাজপুর  (রেজি নং-রাজ ২৯৩৬) এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠন এর দাবি চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল সহ উপরন্তু দাবিতে দিনাজপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, "সাংবাদিকদের স্বাধীন ভাবে সংবাদ সংগ্রহ, পরিবেশন, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউযে)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১ নভেম্বর, ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব (কালিতলা) স্পটে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর- (রেজি নং-রাজ ২৯৩৬) এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান