পাবিপ্রবি সলভার গ্রিনের নতুন কমিটির নেতৃত্বে মুত্তাকীন-রোখসানা
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অন্যতম সৃজনশীল ও স্কিল ডেভেলপমেন্ট সংগঠন ‘সলভার গ্রিনের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন এই কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিকাল, ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়াররিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আল-মুত্তাকীন শুভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২০২১শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোখসানা আক্তার বৈশাখি। তাঁরা উভয়েই সলভার গ্রিনের পূর্ববর্তী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে দক্ষ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।
ঘোষিত কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন,সহ-সভাপতি (স্কিলস অ্যান্ড কমিউনিটি) মো. তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি (ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং) ইশতিয়াক আহমেদ; যুগ্ম সাধারণ সম্পাদক (অপারেশনস অ্যান্ড আউটরিচ) মো. হামিম মাহামুদ, যুগ্ম সাধারণ সম্পাদক (কো-অর্ডিনেশন) মো. মেহেরাফ হোসেন; সাংগঠনিক সম্পাদক মো. তাজ ওয়ারুল মুল্ক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক (প্রোগ্রামস অ্যান্ড স্পন্সরশিপ) আরিফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক (ইভেন্টস অ্যান্ড লজিস্টিকস) মুনতাসির মামুন। দপ্তর সম্পাদক মো. রসিদুল হাসান, সহকারী অফিস সম্পাদক রাইয়ান তাসনিম নাফি ও আসরাফুন্নাহার আশা; কোষাধ্যক্ষ মো. ফাহাদ আজম খান, সহকারী কোষাধ্যক্ষ আবু তাহের; মানবসম্পদ ও সদস্য সম্পাদক আয়েশা রহমান, সহকারী মানবসম্পদ সম্পাদক মারিয়া ইসলাম তাজিন ও মাশরাফি জামান তাহিয়ান; শিক্ষা ও আউটরিচ সম্পাদক শেফাত সাদিয়া সূচি, সহকারী সম্পাদক মোছা. জান্নাতুল ফেরদৌস ও মো. শাইফ আল সাদিদ।
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক অপুর্ব শর্মা, সহকারী সম্পাদক সিরাজাম মুনিরা ঐশী ও মো. মনিরুল ইসলাম; পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ সম্পাদক মোছা. কুসুম আখতার, সহকারী সম্পাদক মো. মনির আলী ও শিখা রানি শীল; ডিজাইন ও মিডিয়া ব্যবস্থাপনা সম্পাদক মো. হাফিজুল ইসলাম, সহকারী সম্পাদক সানজিদা ইয়াসমিন বর্ণ, রাহুল রঞ্জন সরকার ও অপুর্ব সাহা; সেশন কোর্স ও ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক মোছা. শম্পা আখতার মেঘলা, সহকারী সম্পাদক হাবিবুর রহমান সিজান ও মোছা. তাসনিম জাহান জান্নাতুল; আইটি ও ওয়েব ব্যবস্থাপনা সম্পাদক মো. আবদুল আহাদ, সহকারী সম্পাদক মো. মাকসুদুল ইসলাম রিয়াদ; সমতা ও সমাজকল্যাণ সম্পাদক মোছা. জান্নাতুল মিম, সহকারী সম্পাদক মো. গোলাম নুসরুল্লাহ ও মো. মাহমুদুল হাসান কিরণ।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়