হোমনায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে হোমনা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিপ্লব ও গনসংহতি দিবস উপলক্ষে সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ মিছিল, স্লোগান নিয়ে দলীয় কার্যালয়ে আসতে থাকেন। এরপর দলীয় নেতাকর্মী ও জনসাধারণদের নিয়ে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি হোমনা পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা পৌর সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। সভায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হাসান জকি, আবদুল আজিজ খন্দকার, মিজানুর রহমান, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল, আবদুল লতিফ, মো. শাহ আলম হিমেল, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সরকার, মো. আবদুল ওহাব, সাইদুল হাসান শাহীন, রেজাউল করিম মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে দলের মনোনয়ন দেয়ার জন্য বিএনপির হাই কমান্ডের প্রতি আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ