কেশবপুরে ৩৬ জন ছাত্রী পেল নতুন বাইসাইকেল
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশেরের কেশবপুর উপজেলার মজিদপুর ও ত্রিমোহিনী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর-২৫) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে এডিপি’র অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে ৩৬ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। ছাত্রীরা বাইসাইকেল পেয়ে খুবই খুশি ও আনন্দিত। তারা বলে, এখন থেকে আমরা বাইসাইকেল চালিয়ে স্কুলে যেতে পারবো। তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, সাংবাদিক রনি হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ