কেশবপুরে শহীদ আবু বকর আবুর কবর জিয়ারাত করলেন জেলা বিএনপি নেতৃবৃন্দরা

কেশবপুরে শহীদ আবু বকর আবুর কবর  জিয়ারাত করলেন জেলা বিএনপি নেতৃবৃন্দরা
ছবি: পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুরে বিএনপি নেতা শহীদ আবু বকর আবুর কবর জিয়ারাত করলেন জেলা বিএনপির নেতৃবৃন্দরা। যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেশবপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শহীদ আবু বকর আবুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১৯ নভেম্বর-২৫) সকালে তার কবর জিয়ারত করেন, যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবিরুল হক সাবু। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কাউন্সিলর মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ