বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত! চিরিরবন্দর হতে পঞ্চগড় গামী ট্রেনে কাটা পড়ে একজনের মৃত হয়েছে!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বুড়ির হাট থেকে বেলতলি পাকা সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিপন ইসলাম (২৫) নামে এক যুবক নি*হত হয়েছেন। নিহত ব্যাক্তি পাল্টাপুর ইউনিয়নের সাদুল্যাহ পাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে লিপন ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার আনুমানিক সকাল ৯টার দিকে বুড়ির হাট-বেলতলি পাকা সড়কে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন লিপন ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে চিরিরবন্দর হতে পঞ্চগড় গামী ট্রেনে কাটা পড়ে একজনের মৃত হয়েছে!
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান