বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশে কেনো এত গড়িমসি

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট  পরীক্ষার ফলাফল প্রকাশে কেনো এত গড়িমসি
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ শায়ত্ব শাসিত সংস্থা। বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বাধীন প্রতিষ্ঠান। অথচ আমরা একটু লক্ষ্য করলেই অনায়াসেই দেখতে পাই যে, এই প্রতিষ্ঠানটি কতটা অসহায়। কোন এক অদৃশ্য শক্তির কাছে অসহায় এই স্বাধীন ও বিধিবদ্ধ শায়ত্ব শাসিত সংস্থা। গত ২৫শে এপ্রিল ২০২৫ইং MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮শে জুন ২০২৫ ইং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ৭৯১৭ পরীক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় ও ১৫ নভেম্বর ২০২৫ইং থেকে ভাইভা ভয়েজ পরীক্ষায় অংশ নিয়ে প্রক্রিয়া সমাপ্ত করে। পরবর্তী কালে বাধ সাথে বিধি বহির্ভূত ভাবে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের জন্য রিভিউ পদ্ধতি। উল্লেখ্য যে, দ্যা বাংলাদেশ লিন্যাল প্র্যাকটিসনার এন্ড বার কাউন্সিল রুলস,১৯৭২ এর বিধি ৬০(এ) বলা আছে, প্রত্যেক আবেদনকারীকে উকিল হিসেবে তালিকাভুক্ত হবার জন্য বার কাউন্সিল নির্ধারিত কোর্স সম্পন্ন করে বার কাউন্সিলের নির্দেশ ও তত্বাবধানে প্রিলিমিনারী, লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকা ভুক্ত হতে হবে।

বার কাউন্সিল রুলস, ১৯৭২ এর কোথাও লেখা নেই রিভিউ পদ্ধতির কথা। কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল নেতৃবৃন্দ, কর্মকর্তারা বিধি বহির্ভূত মনগড়া কাহিনীকে গুরুত্ব দিতে গিয়ে হাজার হাজার বার কাউন্সিল এনরোলমেন্ট সনদ প্রত্যাশীর জীবনের বারোটা বাজিয়ে দিচ্ছে। পরিত্রাণের পথ ধরা ছোঁয়ার বাইরে। বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি তথা বার কাউন্সিলের কর্তা ব্যক্তিরা বিধি বহির্ভূত রিভিউ রেজাল্টও পাবলিশ করলেন আবার আবার স্থগিত করার বা বাতিল করার কি প্রয়োজন পড়লো। ৭৯১৭ মেধা তালিকায় পাশ করে ১৯১৪ জন রিভিউকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। রিভিউতে যাদেরকে গ্রেস মার্কিং করে পাশ করানো হয়েছে তাদেরতো কোন অপরাধ নেই। তবে তাদের ফলাফল কেন স্থগিত/বাতিল করা হলো। বার কাউন্সিল নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি বার কাউন্সিল এনরোলমেন্ট সনদ প্রত্যাশীদেরকে মেধা তালিকায় ৭৯১৭ জন ও রিভিউতে ১৯১৪ জন মোট ৯৮৩১ জনকে নীতিগত ভাবে ভাইভা নিয়ে সনদ দেওয়া দরকার।

এখন প্রশ্ন হচ্ছে যে, যেহেতু ৭৯১৭ জন মেধা তালিকায় বাংলাদেশ বার কাউন্সিল ভাইভা পরীক্ষা দিয়েছে, সেহেতু তাদের ফলাফল আগে প্রকাশ করা হোক, অতি দ্রুত দুই একদিনের মধ্যেই। আর রিভিউতে যাদের রেজাল্ট স্থগিত হয়েছে তাদের জরুরী পদক্ষেপ গ্রহন করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ভাইভা ভয়েজ পরীক্ষা নিয়ে রেজাল্ট প্রকাশ করার বিনীত দাবী জানাচ্ছি। সেক্ষেত্রে মেধা তালিকায় পাশ করা ও রিভিউতে পাশ করা সনদ প্রত্যাশীদের এনরোলমেন্ট ডেট গেজেটের মাধ্যমে একই দিন তারিখ করা যেতে পারে। হাজার হাজার নবীন আইনজীবীর স্বপ্ন সাফল্যের দোড় গোড়ায় এসে হোঁচট খেয়ে স্থবির হয়ে যাক, ঝিমিয়ে পড়ুক এটা কখনও গ্রহনযোগ্য নয়। মাননীয় প্রধান বিচারপতি সরকার বাহাদুর, আইন উপদেষ্টা, বাংলাদেশ বার কাউন্সিল নেতৃবৃন্দ কর্মকর্তা, সুপ্রিম কোর্ট বার, সুপ্রিম কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবী মহোদয়গনসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি, আপনাদের আন্তরিকতায় অতিদ্রুত ৭৯১৭ জনের এনরোলমেন্ট ফলাফল ঘোষণা করা হোক। আর রিভিউ জটিলতা নিরসন করে তাদের ভাইভা গ্রহণ করে রেজাল্ট প্রকাশ করে গেজেটের মাধ্যমে দুই ফলাফলের ডেট ও দিন একই এনরোলমেন্ট ডেট হিসেবে ধার্য্য করা করার অনুরোধ করছি। অনতিবিলম্বে বার কাউন্সিল এনরোলমেন্ট রেজাল্ট প্রকাশ করে হাজার হাজার নবীন আইনজীবীদেরকে মানসিক পীড়া থেকে উদ্ধার করুন। মানসিক পীড়াদায়ক গড়িমসি ভাব পরিহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ধারাবাহিকতা রক্ষা করে অতি দ্রুত এনরোলমেন্টের তালিকা প্রকাশ করা হোক মানবিক দায়বদ্ধতা থেকে।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ