নরসিংদী সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মে (সোমবার) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ "মেঘনা"-য় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের জাতীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আসমা জাহান সরকার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নরসিংদী সদর থানা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধবদী থানা।
নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল।
নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসন বৃন্দ।
সভায় বক্তারা নরসিংদী সদর ও মাধবদী থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন