তাবিজের কথা বলে নারীকে ধ'র্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধ'/র্ষণচেষ্টার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মাহাবুব মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। তিনি উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে। বাড়ির পাশে একটি ফার্মেসি পরিচালনা করেন এবং পেশায় পল্লী চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন হাওলাদার। ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, তার ভাইয়ের ছেলেকে তাবিজ দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নিজের বাড়িতে ডেকে নেন মোস্তাফিজুর রহমান। সেখানে তাকে জোরপূর্বক ধ'/র্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক সমস্যার কারণে ওই নারীর সঙ্গে অভিযুক্তের পূর্বপরিচয় ছিল এবং তিনি বিভিন্ন সময় তাবিজ নিতে তার কাছে যেতেন। ঘটনার দিন অভিযুক্ত তার স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। পরে সন্ধ্যায় ওই নারীকে বাড়িতে নিয়ে যান। প্রায় দুই ঘণ্টা পর ঘরের ভেতর থেকে চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় ধ'/র্ষণচেষ্টার মামলা দায়ের করেন। এদিকে, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি এখনও তার জানা নেই। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
দৈনিক বিজয় নিউজ/ ইডি