সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন পৌর মুক্ত মঞ্চে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির উদ্যােগে  এক সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন পৌর মুক্ত মঞ্চে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির উদ্যােগে  এক সমাবেশ অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন পৌর মুক্ত মঞ্চে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির উদ্যােগে সিরাজগঞ্জ-বগুড়া  রেলপথে রায়পুর রেল জংশন এর দাবিতে একটি সমাবেশ  অনুষ্ঠিত  হয়েছে। শনিবার (১৮ জুলাই)  বিকে ৪ টায় সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে পৌর শহরের বাজার স্টেশন পৌর মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।  উক্ত সমাবেশে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক   অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল'র সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে উপস্থিত  থেকে  বক্তব্য রাখেন জেলা রেস্তোরাঁ মালিক সমিতি, সিরাজগঞ্জের সাংগঠনিক সম্পাদক মো: আশরাফ, সিরাজগঞ্জ জেলা বাসদ এর  আহ্বায়ক নবকুমার কর্মকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরুকগুণ,  সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব তারিকুজ্জামান টরিক , সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

 এসময়ে  বক্তব্য বলেন, সিরাজগঞ্জ শহর হচ্ছে ঐতিহ্যবাহী একটি রেল পথের শহর। বৃটিশ শাসন আমলে রেল পথই ছিল এই জনপদের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। বর্তমানে সিরাজগঞ্জ শহরকে রেল শূণ্য করার পায়তারা চলছে। সিরাজগঞ্জ বগুড়া রেলপথ ছিল আমাদের প্রাণের দাবি। সেই দাবি আজ বাস্তবায়ন হচ্ছে। সিরাজগঞ্জ শহরকে বাদ দিয়ে এই রেল পথ নির্মাণ হচ্ছে। যার মাধ্যমে সিরাজগঞ্জ-বগুড়া নির্মাণাধীন রেলপথকে সিরাজগঞ্জ পৌর শহরের রায়পুর জংশনের সঙ্গে সরাসরি সংযুক্ত করা সহজ হবে। বিধায় আমাদের প্রাণের দাবী রায়পুর রেল জংশন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট