শাহীন শিক্ষা পরিবার কর্তৃক দেশব্যাপী চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত SEF Spelling Star 2026-এর ফ্রি রেজিস্ট্রেশন
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
দেশব্যাপী চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত SEF Spelling Star 2026-এর ফ্রি রেজিস্ট্রেশনের সময় শেষ হচ্ছে আর মাত্র ২ দিন শেষ হচ্ছে SEF Spelling Star 2026-এর ফ্রি রেজিষ্ট্রেশন আগামী ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত শেষ সময়। শাহীন শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত এ ইংরেজি বানান প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে না। প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে Channel i ও দৈনিক যুগান্তর। দেশের বিভিন্ন বাংলা মাধ্যম স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। রেজিস্ট্রেশন শেষে আগামী ২১ আগস্ট ২০২৬ সকাল ১০টায় দেশের ৩৪টি জেলার ৪০টি ভেন্যু বা কেন্দ্রে একযোগে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি কাগজ-কলমে অনুষ্ঠিত হবে এবং প্রশ্নপত্রেই কালো কালির কলম দিয়ে উত্তর লিখতে হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট রেজিস্ট্রেশনকারীর প্রায় ২ শতাংশ পরীক্ষার্থীকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রায় ৫০০ জন পরীক্ষার্থী পাবে আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট। প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত পরীক্ষার্থীরা পরবর্তী ধাপের প্রতিযোগিতায় অংশ নেবে। ধারাবাহিক প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা প্রতিযোগীরা সুযোগ পাবে Channel i-এর টেলিভিশন পর্বে নিজেদের ইংরেজি বানান দক্ষতা তুলে ধরার।বিভাগীয় রাউন্ড শেষে ১০০ পরীক্ষার্থীকে Channel i-এর পর্দায় দেখা যাবে। মোট ১৩টি পর্বে সেরাদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। SEF Spelling Star 2026-এ প্রথম পুরস্কার ৩ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ লাখ টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা এবং চতুর্থ ও পঞ্চম পুরস্কার ৫০ হাজার টাকা করে। এছাড়া সেরা ১০ প্রতিযোগীর জন্য রয়েছে ১০টি ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার। আয়োজকদের পক্ষ থেকে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৪ আগস্টের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার জন্য নির্ধারিত ৪০টি ভেন্যু বা কেন্দ্রের নাম ১৮ আগস্টের মধ্যে Shaheen Education Family-এর অফিসিয়াল Facebook পেজ ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, “ইংরেজি ভীতি দূর করতে, ইংরেজি শেখার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি করতে এবং ইংরেজিকে মাতৃভাষার মতো সহজ ও স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উৎসাহিত করা প্রয়োজন।”তিনি বলেন, “একজন শিক্ষার্থীর শব্দভাণ্ডার যত সমৃদ্ধ হবে, ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে বিকশিত করার সক্ষমতাও তত বাড়বে। একজন শিক্ষার্থীর ছোট্ট একটি অংশগ্রহণও তার সামনে বড় সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। সেই লক্ষ্যেই আমরা শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় মঞ্চ তৈরি করেছি।”মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন আরও বলেন, “যেসব শিক্ষার্থী এখনো রেজিস্ট্রেশন করেনি, তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি আমাদের আহ্বান—শেষ সময়ের জন্য অপেক্ষা না করে ১৪ আগস্টের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।”রেজিস্ট্রেশন ও প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে Shaheen Education Family-এর অফিসিয়াল Facebook পেজ অনুসরণ করার অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।SEF Spelling Star 2026 রেজিস্ট্রেশনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৬ প্রাথমিক বাছাই পরীক্ষা: ২১ আগস্ট ২০২৬, সকাল ১০টা পরীক্ষাকেন্দ্র: ঢাকায় ৩টিসহ সারাদেশে মোট ৪০টি কেন্দ্র। উল্লেখ্য ঃ SEF Spelling Star 2026-এর ফ্রি রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ১৪ আগস্ট ২০২৬। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এতে সম্পূর্ণ বিনামূল্যে অংশ নিতে পারছে। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন SEF Spelling Star Portal অথবা Channel i Online।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট