অনন্য আদর্শ আর দক্ষ নেতৃত্বে এগিয়ে চলছে কুমিল্লা জেলা পুলিশ — অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনন্য আদর্শ আর দক্ষ নেতৃত্বে এগিয়ে চলছে কুমিল্লা জেলা পুলিশ — অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:

মঙ্গলবার (১১ আগস্ট) কুমিল্লা জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। ​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া-এর সঞ্চালনায় এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। ​সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ রোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। ​এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ ​সুমন আহমেদ