পাবনার আটঘরিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

পাবনার আটঘরিয়ায়  অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
ছবি: মোহাম্মদ আলী স্বপন

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনার আটঘরিয়ায় অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম জয় (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের সিংহড়িয়া এলাকা থেকে তাকে অস্ত্রগুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম জয় দেবোত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো: ইয়াকুর আলী বেপারীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এস.আই বেনু রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়ার সিংহড়িয়া গ্রামে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। এসময় আরিফুল ইসলাম জয়ের কাছ থেকে তল্লাশী চালিয়ে একটি ওয়ান সুটার গান, ৩ রাউন্ড গুলিসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটঘরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম জানান, আসামীকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোহাম্মদ আলী স্বপন