হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু!

হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও‌য়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মির্জা জাফরুল ইসলাম (৫১) নামে এক পু‌লিশ প‌রিদর্শকের মৃত‌্যু হ‌য়ে‌ছে। রোববার (১২ মে) রাত ৯টার দি‌কে ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জাফরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা সর্বমঙ্গলা গ্রামের মির্জা ইমরান আলীর ছে‌লে। তি‌নি সদ‌্য নীলফামা‌রী থে‌কে বদ‌লি হ‌য়ে ঢাকা উত্তরার আব্দুল্লাপ‌ু‌রে ১১ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পু‌লিশ প‌রিদর্শক হি‌সে‌বে কর্মরত ছিলেন। ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চি‌কিৎসা কর্মকর্তা র‌কিবুল আলম চয়ন বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, রোববার বিকেল ৩টায় জাফরুল ইসলাম ব‌মি ও ডায়‌রিয়া নিয়ে হাসপ‌াতা‌লে ভ‌র্তি হয়। এক‌টি স‌্যালাইন দেওয়‌ার পর তি‌নি সুস্থ‌ অনুভব ক‌রেন। এক পর্যা‌য়ে বা‌ড়িও চ‌লে যে‌তে চান। ত‌বে রাত ৯টার দি‌কে হঠাৎ ক‌রে আবার ব‌মি শুরু হয়। এর দশ মি‌নিটের ম‌ধ্যে তি‌নি মৃত‌্যুবরণ ক‌রেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান