সৌভিক শেঠের অবিশ্বাস্য আবিষ্কার!
মোবাইলে চার্জ নেই? হাতের নাগালে কোন চার্জারও নেই কি করবেন। চিন্তার কোন কারন নেই এবার বাজারজাত হবে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিভাগের হুগলি জেলার চন্দননগরের স্কুল ছাত্র সৌভিক শেঠ এর অবিশ্বাস্য আবিষ্কার স্মার্ট জুতা।
তার জুতা পরে হাঁলেই পায়ের চাপে উৎপন্ন হবে বিদ্যুৎ আর সেই বিদ্যুৎ দিয়েই কেবল এর মাধ্যমে চার্জ হবে মোবাইল ফোন সহ ছোট খাটো বৈদ্যুতিক যন্ত্র। সৌভিক শেঠ চন্দননগর বারাসত দে পাড়ার বাসিন্দা। পড়াশোনা করে কানাইলাল বিদ্যামন্দিরে । সে পড়াশোনার পাশাপাশি তার পড়ার টেবিল করে রেখেছে ছোটখাট গবেষণাগার। তার এই গবেষনা চালাতে গিয়ে তৈরী করে ফেলেছে একটি স্মার্ট জুতা।
এদিকে বিদ্যালয়ের বিজ্ঞান প্রদর্শনীতে সৌভিকের এই বিশ্ময়কর আবিষ্কার ভালো সাড়া ফেলেছে।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি