অনন্যা তুমি (প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ)

অনন্যা তুমি (প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ)
ছবিঃ এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

অনন্যা তুমি (প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ)

তুমি আমার মনের মানুষ চিরকাল-
তুমি আমার শ্বাস-প্রশ্বাস সকাল-বিকাল,
তুমি আমার সন্ধা-সকাল-দুপুর-
তুমি ছন্দ-তাল-লয় বিমোহিত সুর।

তুমি ইতি-আদি-অন্ত বর্তমান ও ভবিষ্যৎ-
তুমি বন্ধ দরজায় মুক্ত জানালা: আলোকিত পথ।
তুমি ছবি; তুমি কাব্য: আমার সাধনায়- তুমি চাইলে নড়াতে পারো অন্য ভাবনায়!

তুমি স্বর্গ তুমি ধর্ম; ধার্মিক জীবনে-
তুমি পারো রাঙাতে জীবন তপ্ত ভুবনে, তুমি কামনা; তুমি বাসনা প্রত্যাশিত প্রাণে-
তুমি আমার বাঁচার প্রেরনা জীবন্ত ঘ্রানে!

তুমি চাওয়া; তুমি পাওয়ার সকল ইতি- তুমি ভদ্রতা: তুমি লৌকিকতা'র সম্প্রীতি,
তুমি সাবলীল তুমি সুন্দরের বহুরুপ- তুমি অতএব; তুমি সুতরাং তুমি নওতো বিরুপ।

তুমি পাল তোলা নৌকা জীবনের খেয়া ঘাটে-
তুমি কি ভেবেছো। তোমায় ছাড়া দিন নাহি কাটে-
তুমি আমার আয়ুরেখা'র দীর্ঘ সূত্রতা- তুমি... তুমি বিহীন জীবনে ভাবি মৃত্যু'র সঙ্গতা.....

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ