বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি পলাশ সেনের জন্মবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম  উত্তর জেলার সভাপতি পলাশ সেনের জন্মবার্ষিকী উদযাপন
ছবি: মিলন বৈদ্য শুভ

দৈনিক বিজয় নিউজ রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে নবনির্বাচিত সভাপতি পলাশ সেনের শুভ জন্মবার্ষিকী উদযাপন ও নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান পৌরসভার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৈদিক পরিষদ রাউজান উপজেলার প্রধান পৃষ্ঠপোষক সাবেক ছাত্রনেতা দিপুল দে দীপু, চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা সদস্য বিকাশ শীল, ভানু দে,  বিজয় কৃষ্ণ শীল, সহ-সভাপতি  উত্তম চৌধুরী, সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য, যুগ্ন সাধারণ সম্পাদক রিটন মহাজন, যুগ্ন সাধারণ সম্পাদক বাবু দে রনি। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন উত্তর জেলার সহ অর্থ সম্পাদক পাভেল চন্দ, রাউজান উপজেলার শিক্ষা বিষয় সম্পাদক মনোজ চক্রবর্তী, উত্তর জেলার সহ মানব সম্পাদক অন্ত দে, ধর্ম বিষয়ক সম্পাদক তপন বৈদ্য, দৈনিক সরেজমিন বার্তা রাউজান প্রতিনিধি মিলন  বৈদ্য, অংকন দে, দেবজিত দে, অনিক দাশ গুপ্তসহ বাংলাদেশ বৈদিক পরিষদ উত্তর জেলা এবং উপজেলার অন্যান্য সদস্যবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মিলন বৈদ্য শুভ