মনোহরদী জুম বাংলাদেশ
দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি:
শুক্রবার(১৫ মার্চ)সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে অবস্থিত পশ্চিম বীরগাঁও বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে জুম বাংলাদেশ" সেচ্ছাসেবী সংস্থার সৌজন্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে পশ্চিম বীরগাঁও বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও দেশ-রুপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার তোফাজ্জল হোসেন রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা হাছিবা খান।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,জুম বাংলাদেশ এর উপদেষ্টা ও গণপূর্ত অধিদপ্তর এর প্রকৌশলী,ইঞ্জিনিয়ার খালেদ হোসাইন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান পড়াশুনার পাশাপাশি দেশপ্রেমিক মানবহিতৈষী মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।পরে তিনি জুম বাংলাদেশ"সেচ্ছেসেবী সংস্থার সৌজন্যে দেওয়া বাইসাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেন।এসময় জুম বাংলাদেশ এর প্রধান নির্বাহী টি.এস শাহীন প্রধান,পশ্চিম বীরগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সুপার,মাওঃহাবীবুর রহমান পাঠানসহ প্রতিষ্ঠানের অন্যান্যা শিক্ষকমণ্ডলী,অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম