ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাছের মুন্সী
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলাবাসী ও পৌরসভার সর্বস্তরের জনসাধারণ, প্রবাসী ভাই-বোন ও তরুণ-যুবসমাজকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাছের মুন্সী। এক শুভেচ্ছা বার্তায় এই বিএনপির নেতা ও আগামী নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং পারস্পরিক সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসব। কোরবানির প্রকৃত চেতনা বুকে ধারণ করে আমাদের সমাজের সকল প্রকার হিংসা-বিদ্বেষ ও অনৈক্য ভুলে কাঙ্ক্ষিত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, জনগণকে সাথে নিয়ে একটি প্রগতিশীল, বৈষম্যহীন, মাদকমুক্ত ও আদর্শ উপজেলা বিনির্মাণই আমার মূল লক্ষ্য। সাধারণ মানুষের যেকোনো সুখ-দুঃখে, আপদে-বিপদে ও অধিকার আদায়ের লড়াইয়ে আমি অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং আগামীতেও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আজীবন সেবা করে যেতে চাই। পবিত্র এই আনন্দের দিনে তিনি উপজেলাবাসী ও পৌরসভার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছা বার্তায় ঈদের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত ও মেহনতি মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান এবং পরিশেষে সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে ঈদ মোবারক জানান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ