দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে মানবিক সেবায় কাজ করছে বাংলাদেশ স্কাউটস এর সদস্যরা
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
" বন্যাত্যদের পাশে আমরা মানুষ মানুষের জন্য " এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও কক্সবাজার, বান্দরবান, হবিগঞ্জ, সিলেট দুর্গত বন্যাত্যদের মাঝে মানুষের খোঁজে স্কাউট দলের সদস্যরা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্কাউট সদস্যদের উদ্যোগে ৪ দিন দিনের মতো এ্যাণ সামগ্রী ও উপহার সামগ্রী বিতরণ (টীম হাসি) এর সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ্যাণ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ও সেবা মুক্ত স্কাউট গ্রুপ,সিরাজগঞ্জের ইউনিট লিডার মো মাছুম বিল্লাহ মাহী,বাংলাদেশ স্কাউটস,ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার ও সপ্তনীল মুক্ত মহাদল সভাপতি সায়েদ বাসিত, ফজলে রাব্বি সৈকত গ্রুপ সম্পাদক রেডি টু রেসকিউ ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ এবং ট্রুপ ম্যাফেকিং ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক জয়নাল আবেদিন রবি সহ ইউনিটগুলোর রোভার ও গার্ল ইন রোভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্কাউট সদস্যরা বলেন, টানা অতিবৃষ্টি, উজানের ঢল এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের স্কাউট, রোভার স্কাউট ও স্কাউটারবৃন্দরা তাদের উদ্ধার সহায়তা, ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় স্বেচ্ছাসেবী কার্যক্রমে তাঁদের এই নিরলস অংশগ্রহণ স্কাউটিংয়ের মূলমন্ত্র, সেবাদানে সদা প্রস্তুত থাকার বাস্তব প্রতিফলন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট