বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
একটি হলে ও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ্য বাতাস লাগুক সবার প্রাণে "এই প্রতিপাদ্যকে সামনে রেখে,একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বুড়িচং ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে ২৭ জুলাই সোমবার সকাল ১০টায় উওর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পথচারীদের মাঝে ৪ শতাধিক বিভিন্ন প্রজাতির কাঁঠাল, আম, পেয়ারা, আমড়া,জলপাই, কাঠবাদাম,অর্জুন, বক্স বাদাম, কামরাঙ্গাসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়৷ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি উপস্থিত ছিলেন : মো: মিজানুর রহমান ভূঁইয়া- উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক , মিজানুর রহমান বলেন একটি গাছ লাগালে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়া হয়, গাছ আমাদের জীবনের নিরব বন্ধু যারা অক্সিজেন দিয়ে পৃথিবীকে বাঁচিয়ে রাখে, আজ আমার যেখানে বসে আছি গাছের ছায়ার নিচে তাই আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে হল গাছ লাগানো এই সময় মিজানুর রহমান ভুঁইয়া ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণের পর দশটি ফুটবল ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন৷ প্রধান মেহমান মো: নওশের আহমেদ ভূঁইয়া সাধারণ সম্পাদক পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সাবেক সভাপতি পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি, মো: তাজুল ইসলাম সাবেক (মেম্বার) এড, ময়নাল হোসেন নির্বাহী সদস্য বুড়িচ উপজেলা বিএনপি,মো: তোফাজ্জল হোসেন প্রধান শিক্ষক উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমাজসেবক ইকবাল হোসেন, সমাজসেবক মো: নসু মেম্বার উত্তর শ্যামপুর, মোহাম্মদ করিম, মোহাম্মদ জব্বার, ওমর ফারুক, কামাল হোসেন, আবু কালাম, আব্দুল সেলিম, গোলাম মোস্তফা, বাবুল মেম্বার সাবেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বন্ধু সেভা সংগঠন, আবু সুফিয়ান সহ: সাংগঠনিক বন্ধু সেভা সংগঠন,যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, নির্বাহী সদস্য মোঃ আবু তাহের, এ সময় উপস্থিত ছিলেন বন্ধু সবার সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের বন্ধুসভা সংগঠনের শুভাকাঙ্ক্ষী এবং উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ৷ অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সাইফুল বাসার৷ স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে বন্ধু সেবা সংগঠনের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ