মনোহরদীতে বিশিষ্ট লেখক ও গবেষক মরহুম এম আর মাহবুব-এর স্মরণ সভা ও সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মনোহরদীতে বিশিষ্ট লেখক ও গবেষক মরহুম এম আর মাহবুব-এর স্মরণ সভা ও সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে বিশিষ্ট লেখক ও গবেষক মরহুম এম আর মাহবুব-এর স্মরণ সভা ও সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১ জুন)সকালে উপজেলার সাগরদী এল.কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় এর হল রুমে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক মরহুম এম আর মাহবুব এর স্মরণ সভা ও সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান সহ কবিতা আবৃতি,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সাহিত্য চর্চা পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ মতলব হুসেন মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রাকৃতজ শামীম রুমী টিটন-বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, ও জ্ঞান তাপস। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,ড.কে.এ.এম সাইফুল ইসলাম-বহুু মাত্রিক লেখক ও গবেষক। বিশিষ্ট আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এবিএম সোহেল রশীদ, বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন,এলমুননা নাহার( লিপি)মাহবুব, সাবেক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তা ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর ঢাকা। সকালে এমদাদুল হকের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুুষ্ঠানটি আরম্ভ হয়। অনুুষ্ঠানটি উদ্বোধন করেন,নাজমুল হক ভাণ্ডারী-প্রতিষ্ঠাতা আইডিয়েল বি.এম কলেজ,চালাকচর,মনোহরদী,নরসিংদী। এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন - বিশিষ্ট লেখক ও উপদেষ্টা জাতীয় সাহিত্য চর্চা পরিষদ ও চেয়ারম্যান-রড়চাপা ইউনিয়ন পরিষদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,সাহিত্য চর্চা পরিষদের পক্ষে,বিশিষ্ট কবি ও লেখক মোসলেহ উদ্দিন প্রধান,মো.হাবিবুর রহমান,মোঃকাইয়ুম,মোঃদেলোয়ার হোসেন,হুমায়ুন কবির,রহিমা আক্তার লিলি,কবির সোহাগ,এমএস শামীম, রফিকুল ইসলাম প্রমূখ। দেশের বিশিষ্ট কবি ও লেখকদের উপস্থিতিতে বক্তারা মরহুম এম আর মাহবুব এর স্মরণে স্মৃতিচারণ,কবিতা আবৃতি ও বক্তব্য প্রদান করেন। পরিশেষে সাহিত্য পুরস্কার প্রদানসহ বিভিন্ন কবি ও লেখকদের লেখা বই অতিথিদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সুশীল-সমাজের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিকি বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম