চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) বিনামূল্যে চাঁপাইনবাবগঞ্জ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) বিনামূল্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে কৃষকের মাঝে সার বিতরণ করেছে। এর মধ্যে সদর উপজেলার ৮ হাজার ১'শ জন এ সুবিধা পান।
আজ বৃহস্পতিবার সদর উপজেলা হলরুমে এক আয়োজনের মধ্য দিয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
উক্ত সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর সভাপতিত্বে বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার কানিজ তাসনোভা, সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান তসিকুল ইসলাম বাবুল, নাসরিন বেগম মহিলা ভাইস-চেয়ারম্যান সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন - পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকের হাতে বীজ ও রাসায়নিক সার তুলে দেন অতিথিবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি