ফরিদপুর জনসভায় তিনদিন আগেই নেতাকর্মীদের আগমন

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের ( ১২ নভেম্বর ) তিনদিন আগেই বিভিন্ন স্থান

ফরিদপুর জনসভায় তিনদিন আগেই নেতাকর্মীদের আগমন
ছবি: সংগৃহিত

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের ( ১২ নভেম্বর ) তিনদিন আগেই বিভিন্ন স্থান থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী ফরিদপুর শহরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে পৌঁছেছেন। কারণ, আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই জেলাই বাস ধর্মঘট।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদারের নেতৃত্বে গতকাল বুধবার রাত ১০ টার দিকে নেতা কর্মীরা ওই মাঠে পৌঁছেন। তিনি আরও জানান বৃহস্পতিবার সকাল থেক আগত আরও ১০ হাজার নেতা কর্মী শরীয়তপুর জেলা থেকে এই গণসমাবেশে যোগ দিয়েছেন।

গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম জানান, গণসমাবেশে আসা জনস্রোত বাধাগ্রস্ত করতে সরকার নানাভাবে বিঘ্ন সৃষ্টি করাই নেতাকর্মীরা আগেই সমাবেশস্থলে আসছেন।

সারাদেশে বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম‍্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, আগামী শনিবার বেল ১১টায় সমাবেশ শুরু হবে। যেহেতু পথে পথে নান বাধা ও সমাবেশে জনসমাগম সংকুচিত করতে সরকার বিঘ্ন ঘটাচ্ছে । তাই এ কারনে নির্ধারিত সময়ের আগে থেকেই সমাবেশ শুরু হবে।

সুমন রঞ্জন সরকার ফরিদপুরেে অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই সমাবেশ ঘিরে পুলিশের তৎপরতা বাড়ানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জনগণের নিরাপত্তা ও ট্রাফিক দায়িত্ব নির্বিঘ্ন রাখতে আমরা কাজ করছি এবং কাজ করবো।

দৈনিক বিজয় নিউজ/ছদ্মপদি