অভিযাত্রিকের উদ্যোগে গতকাল দিনাজপুরে আয়োজিত হয়েছে তিন দিন ব্যপি নবীজি (সা:) এর সিরাতের আলোকে লিডারশীপ ফাউন্ডেশন ওয়ার্কশপ-২৪ইং।

অভিযাত্রিকের উদ্যোগে গতকাল দিনাজপুরে আয়োজিত হয়েছে তিন দিন ব্যপি নবীজি (সা:) এর সিরাতের আলোকে লিডারশীপ ফাউন্ডেশন ওয়ার্কশপ-২৪ইং।
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

অভিযাত্রিকের উদ্যোগে গতকাল ২২-১১-২৪ইং দিনাজপুরে আয়োজিত হয়েছে নবীজি (সা:) এর সিরাতের আলোকে লিডারশীপ ফাউন্ডেশন ওয়ার্কশপ। কোর্স ইন্সট্রাক্টর হিসাবে ছিলেন সরোবরের চীফ মার্কেটিং অফিসার শরীফ আবু হায়াত অপু। কোর্স ফি ২০০০ টাকা হলেও অভিযাত্রিকের দাওয়াহ কার্যক্রমের অংশ হিসাবে ৯০% ডিসকাউন্টে কোর্স পরিচালনা করা হয়। কো-স্পন্সর হিসাবে Haramain Touch, ডিজাইন ডট নেট, দিনাজপুর থাই গ্লাস এলুমিনিয়াম, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের পাশাপাশি অভিযাত্রিকের দাতা সদস্যরা অংশ নিয়েছিলেন। স্পেশাল ধন্যবাদ হারামাইন টাচের Md Kawsar Alam ভাইকে যিনি পার্টিসিপ্যান্ট দের জন্য ইনটেক জমজমের ৫ লিটার পানির বোতল হাদিয়া দিয়েছেন এবং খেজুর খাইয়েছেন।

ডিজাইন ডট নেটের বেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ ওয়াকর্শপের সকল প্রকার ব্যানার, পার্টিসিপ্যান্ট কার্ড, সার্টিফিকেট ইত্যাদি ফ্রী তে প্রিন্ট করে দেওয়ার জন্য। ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে প্রোগ্রামের পার্টিসিপ্যান্ট দের জন্য নোট প্যাড, কলমের ব্যবস্থা করা হয়। ওয়ার্কশপে আমরা জুলাই বিল্পবের দুইজন আহত ভাইকে স্বরণ করি যাদের হাতে দিনাজপুর থাই গ্লাস এলুমিনিয়াম এর স্বত্তাধীকারি আরিফুর রহমান ভাই মহিমান্বিত কুরআন মাজীদ তুলে দেন। রেজা ভাইকে স্পেশাল ধন্যবাদ জানাই গ্রাফিক্স কন্টেন্ট রিলেটেড সকল প্রকার কাজে সহযোগিতা জন্য। পাশাপাশি অভিযাত্রিক Ovijatrik এর সকল স্বেচ্ছাসেবক দের প্রতি আন্তরিক ধন্যবাদ।



সবশেষে অপু ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ব্যস্ত শিডিউল এর মাঝে ভাই অভিযাত্রিকের অনুরোধে দিনব্যাপী লিডারশীপ কর্মশালা পরিচালনা করেছেন। একজন যোগ্য লিডারের কি কি নেতৃত্বগুন থাকা উচিৎ, কিভাবে আমরা নিজেদের মধ্যে থাকা নেতৃত্বগুন বিকশিত করতে পারি, রাসূল (সা:) এর সিরাতের আলোকে নিজেদের জীবনকে সাজাতে পারি এই বিষয়গুলি হাতে কলমে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ। ওয়ার্কশপে অংশগ্রহণকারী সেরা দশজন পার্টিসিপ্যান্ট মহিমান্বিত কুরআন মাজীদ উপহার হিসাবে পেয়েছেন এবং ফরম পূরণের সময় প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে দুইজন পেয়েছেন অপু ভাইয়ের অটোগ্রাফ সম্বলিত তার নিজের লেখা বই তত্ব ছেড়ে জীবনে। পার্টিসিপ্যান্টদের জন্য সকালে রিফ্রেশমেন্ট ব্রেক, দুপুরের লাঞ্চ এবং বিকালে চায়ের ব্যবস্থা করা হয়। ওয়ার্কশপ শেষে প্রত্যেক পার্টিসিপ্যান্ট কে সার্টিফিকেট প্রদান করা হয়, আলহামদুলিল্লাহ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান