দিনাজপুর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির তিন দিনব্যাপী কর্মশালা সফলভাবে সমাপ্ত!

দিনাজপুর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির তিন দিনব্যাপী কর্মশালা সফলভাবে সমাপ্ত!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিতর্ক কর্মশালা আজ সমাপ্ত হলো এক প্রাণবন্ত বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রফেসর আবুল কালাম মোঃ আল আব্দুল্লাহ উপাধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী,উপদেষ্টা জনাব প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার, প্রভাষক জনাব মোমেন স্যার , এবং সায়েদ আজিমুশশান নুরি স্যার। তাদের মূল্যবান সময় ও অনুপ্রেরণা পুরো আয়োজনকে বিশেষভাবে সাফল্যমণ্ডিত করেছে। চমৎকার এক মুহূর্ত ছিল, যখন আমাদের এক প্রিয় স্যার সায়েদ আজিমুশশান নুরী একটি মুগ্ধকর গান পরিবেশন করেন পরিবেশন করেন, স্যারের সুরের জাদু পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলেছিল।

এই কর্মশালা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং আত্মবিশ্বাসকে নতুন মাত্রায় উন্নীত করার সুযোগ পেয়েছে। দিনাজপুর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির এমন উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল উন্নয়নে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সম্মানিত অধ্যক্ষ জনাব প্রফেসর আবুল কালাম। ডিবেটিং এর এই যাত্রার অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এমন আরওসুন্দর আয়োজন করার!আশা ব্যক্তকরেন ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান