দ্রুত গতিতে চলছে পায়রা নদীর উপর ব্রীজের কাজ

দ্রুত গতিতে  চলছে পায়রা নদীর উপর ব্রীজের কাজ
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী ও মির্জাগঞ্জ উপজেলার চলাচলের মধ্যে বাধা হয়ে দাড়ায় পায়রা নদী। এই নদী পার হতেই যতো ঝামেলা আর দুর্ঘটনার শিকার দুই পার সহ বরগুনা, বেতাগী, কচুয়া, খুলনা যাতায়াতের মানুষদের। 

পায়রা নদী পার হতে গেলে টলার এর প্রয়োজন আর পার হতে গেলেয় দেখা যায় সিন্ডিকেট ঘাট ইজারাদারদের গলাকাটা ভাড়া আর সে যদি হয় সন্ধ্যার পর কিংবা রাত ১০ টার পর তাহলে তো কথাই নেই এমন আছে দিনে ১৫ টাকা করে সরকারি চার্ট থাকলেও নিচ্ছে ২০ টাকা করে আর রাতে ৫০০-১০০০ টাকা কিংবা মনের মতো করে গলা কাটা ভাড়া নিচ্ছে ঐদিকে ফেরিতে কোনো ভাড়ি যানবাহন পার হতে গেলে পরতে হচ্ছে ভোগান্তিতে ইচ্ছে মতো নিচ্ছে ভাড়া।

রাক্ষুসে পায়রা মাঝে মধ্যেই তার ভয়ংকর রুপ ধারণ করে শিশু বৃদ্ধ রোগী শিক্ষার্থীরা যখন পার মনে হয় আর তীরে ফিরা হবে না নদীর গহীনে ডুবে যাচ্ছি। এসকল ভোগান্তি আর দুর্ভোগ এখন ব্রিজের আশার আলো চলছে দুই পারে কাজ মনে আনন্দ দুই পারের বাসিন্দা সহ বরগুনা বেতাগী কচুয়া খুলনা সহ যাতায়াতদের মানুষজন এর মাধ্যমে হবে অনেক গুলো শহরের সাথে দ্রুত যোগাযোগ কমবে ভোগান্তি হবে কর্মসংস্থান বাড়বে ব্যাবসায়িক অবস্থাও অনেকেরি দাবি ব্রিজটি হযরত ইয়ার উদ্দীন খলিফা সাহেব রঃ এর নামে নাম করন করা হোক।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন