পাবনার জহিরপুর দাখিল মাদ্রাসা জামে মসজিদে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

পাবনার জহিরপুর দাখিল মাদ্রাসা জামে মসজিদে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের জহিরপুর দাখিল মাদ্রাসা জামে মসজিদ কমিটির উদ্যোগে ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ৮ মার্চ জহিরপুর মাদ্রাসা মসজিদ মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার কৃতি সন্তান, দুবলিয়ার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রোটারি ক্লাব অব পাবনার চাটার্ড প্রেসিডেন্ট, পাবনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস গ্রীন সিটি ও মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব অধ্যক্ষ মহাতাব উদ্দিন বিশ্বাস। প্রধান অতিথি আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের ধারক ও বাহক ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ)। মহান আল্লাহ পাক তাঁকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন। তিনি সব সময় ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার সংগ্রাম করেছিলেন। তাঁর আদর্শ ছিলো মনোমুগ্ধকর। তিনি সর্বদা সত্য প্রচারে অবিচল ছিলেন। তিনি আরব বিশ্বে আলামীন হিসেবে পরিচিত ছিলেন। মহান আল্লাহ পাক মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহর পবিত্র বাণী আল কোরআন ও নবী করিম (সঃ) এর বাণী আল হাদিস এর আলোকে চলা ও জালসার ওয়াজ মাহফিলে বক্তারা যে সকল ধর্মীয় আলোচনা করবেন সে মোতাবেক আপনারা চলার চেষ্টা করবেন। তিনি বলেন আমি সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি নানা প্রতিষ্ঠানে সহযোগিতা করে যাচ্ছি। এ প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ সাধারণ ও ধর্মীয় শিক্ষা-দীক্ষায অগ্রসর হচ্ছ জেনে আমি আনন্দিত ও গর্ববোধ করি। তিনি তাঁর মৃত্যু বাবা, মা, দাদা, দাদি, চাচা, চাচী, ভাই, বোন, স্ত্রী, ছেলে ও গোষ্ঠীর অন্য মৃত্যু ব্যক্তিদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস মসজিদের উন্নতি কল্পে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক প্রশাসন বিশিষ্ট তরুণ সমাজ সেবক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান শিমুল বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মোঃ জালেম উদ্দিন খান। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হাসান, পাবনা পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান মিলন, ঢাকার এ এস এল গ্রুপের এমডি মোঃ জীবন হাসান লিটন ও জহিরপুর দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দক্ষিণ বঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি আব্দুল্লাহ আল মামুন মাদারিপুর, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করবেন মাওলানা আব্দুস শুকুর ও জহিরপুর দাখিল মাদ্রাসার জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আঃ খালেক খান, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার মোঃ দিপু আলী বিশ্বাস, সার্ভেয়ার মোঃ জাহাঙ্গীর আলম, সাইট ম্যানেজার মোঃ জাকারিয়া জাকির, জনপ্রতিনিধি, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকার বহু মুসল্লী ও মহিলারা জালসা অনুষ্ঠানে যোগদান করে দোয়া অনুষ্ঠানে শরীক হন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান