মনোহরদীতে বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে বিনামূল্যে কুরআন প্রশিক্ষণ আরম্ভ

মনোহরদীতে বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে বিনামূল্যে কুরআন প্রশিক্ষণ আরম্ভ
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ

পবিত্র রমজান উপলক্ষে নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও সাগরদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকল পেশাজীবী মানুষের জন্যে বিনামূল্যে কুরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে  পুরুষ ও মহিলাদের আলাদা-আলাদা বসে কুরআন শিক্ষার সু-ব্যবস্থা করা হয়েছে।পুরো রমজান মাস এ প্রশিক্ষণ চলমান থাকবে।এমন একটি মহান উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রাকিবুল ইসলাম রাকিব সহ এই প্রশিক্ষণ আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম