মনের মাঝে প্রিয় মানুষ - এস এম মনিরুজ্জামান আকাশ

মনের মাঝে প্রিয় মানুষ - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবি: এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

মনের মাঝে প্রিয় মানুষ - এস এম মনিরুজ্জামান আকাশ

ভালোবাসায় বসন্ত আসেনা বার-বার-
ভালোবাসায় মন কি পায় সুখ চমৎকার,
পায় বৈকি! সুখ-স্বপ্ন সাধনাতে নেশা-
যার প্রকৃত নাম সরব প্রেম ভালোবাসা।

আঁকে স্বপ্ন রঙে প্রিয় ভালোবাসার মুখ-
প্রেয়সী'র সুখই প্রেমিকের পরম সুখ,
ভালোবেসে প্রেমিক থাকে মনের গভীরে-
যদিও ভাসে গোপনে কষ্ট প্রেম সাগরে।

প্রিয় মানুষ হয় ক'জনে বল তাই-
জানি! ভালোবাসায় কোন স্বার্থপরতা নাই,
চায় তার নিকাশ প্রকৃত প্রেমিক জনে-
আজো খুঁজি সে ভালোবাসা সংগোপনে।

মনের মাঝে আগত প্রিয় ভালোবাসা-
চেয়েও পায়না প্রকৃত প্রেম প্রত্যাশা,
প্রেম আসে-থাকে গোপনে হৃদয় ঘরে-
প্রকৃত প্রেমিক বিলায় নিঃস্বার্থে অপরে।

অতৃপ্ত প্রানে ক্ষুধার্ত! তাই চাই ভালোবাসা-
পাবেনা দুঃখ-ব্যথা তৃপ্ত প্রেমে হতাশা,
যাতে রবে মনের মাঝে প্রিয় মানুষ-
যার ভালোবাসায় রবে স্বপ্ন প্রিয় মম হুস......

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ