চট্টগ্রামে বন্যার্ত ৪শত পরিবারের মধ্যে পেশাজীবী দলের খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রামে বন্যার্ত ৪শত পরিবারের মধ্যে পেশাজীবী দলের খাদ্যসামগ্রী বিতরণ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।বিশেষ করে বাঁশখালী, লোহাগাড়া, আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত সাধারণ মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল ইসলাম জিয়া এবং ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেলের নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বন্যার মতো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নৈতিক দায়িত্ব। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে। তারা আরও বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার বন্যাকবলিত মানুষ বর্তমানে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর সংকটে রয়েছেন। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, রাজনৈতিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। খাদ্যসামগ্রী বিতরণকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন। বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী পেয়ে স্থানীয়রা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান