রাজশাহী নগরীর সপুরাতে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়

রাজশাহী নগরীর সপুরাতে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি উত্তর-পশ্চিম অঞ্চল জোনের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার (৬ নভেম্বর) নগরীর সপুরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গেস্টহাউজে এ নির্বাচনের আয়োজন করা হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন শফিকুল আলম বুলু ও সাধারণ সম্পাদক শাহিন ইকবাল। এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে খন্দকার হাসান কোবির ও শফিকুল শফিউল রহমান, সহ সাধারণ সম্পাদক পদে রহিম রেজা রানা ও খাজা তারেক, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক হারু, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ সহ মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন