বিশ্ব শিশু দিবসে শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের ভিন্নধর্মী আয়োজন
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রেসক্লাব'র আয়োজনে বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক সংগঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বেলা ১১টায় শ্রীপুর কনভেনশন সেন্টারে, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এম এম ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা ও তানভির ইউ এর পরিচালনায় এবং রুমান আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক মোহনা পত্রিকার সম্পাদক মোঃ ইসরাফিল হোসাইন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৫ বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বেলায়েত শেখ।
আরও বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, সাংবাদিক ও প্রভাষক আলফাজ সরকার, সেন্টাল স্কুলের পরিচালক সারোয়ার হোসেন, সাংবাদিক মাহফুজ ইকবাল, সাংবাদিক হাসান মাহমুদ, আলফাজ উদ্দিন স্বপন, সাংবাদিক শফিকুল ইসলাম ভুঁইয়া, সোহাগ ভান্ডারী, আতিকুর রহমান (এল.এল. বি) অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ্ আল সুমন, প্রচার সম্পাদক জনি হাসান, সদস্য কামাল পারবেজ আতিকুর রহমান, হৃদয় হাসান সহ শ্রীপুরে কর্মরত বিভিন্ন পৃন্ট, টিভি ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ কাজী আব্দুল্লাহ্ আল সুমন