বুড়িচংয়ে জোরপূর্বক জায়গা দখল করে ঘর করার অভিযোগ
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর গ্রামে নিজের ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে টিন সেটের ঘর করার অভিযোগ উঠেছে সুলতান আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ২৭ নভেম্বর বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় মো.বিল্লাল হোসেনের নিজের ক্রয়কৃত জমিতে টিন সেটের ঘর করে রেখেছে সুলতান আহমেদ। পরে জায়গায় আদালত কর্তৃক ১৪৫ জারি করা হয়। ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন বলেন, এ জায়গা আমার ক্রয়কৃত সম্পত্তি। আমার কাছে এ জমির মূল কাগজপত্র আছে। কিন্তু সুলতানা আহমেদ আমার জায়গা জোরপূর্বক দখল করতে চায়। তাই আমি হজ্বে যাওয়ার পর সুযোগ বুঝে এখানে টিন সেটের অস্থায়ী একটি ঘর করে দখল করে রেখেছে। আমি দেশে এসে মামলা করে ১৪৫ জারি করিয়েছি। মামলাও চলমান আছে। আমার কিনা জায়গা জোর করে দখল করে ফেলবে দেশে কি কোন আইন নাই? আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি। এ বিষয়ে জানতে অভিযুক্ত সুলতান আহমেদকে ফোন করে পাওয়া যায়নি। আদালত কর্তৃক ১৪৫ জারিকৃত মামলার তদন্ত পুলিশ অফিসার মো. নুরুল ইসলাম বলেন, আদালত আমাকে দায়িত্ব দিয়েছে দখলদারিত্বের বিষয়টি দেখে রিপোর্ট করার জন্য। আমি এখানে আদালতে নির্দেশ মেনেছি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ