বুড়িচংয়ে শীতকালীন সবজি এবং বোরো ধানের বীজ ও সার বিতরণ
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
বুড়িচং উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শীতকালীন সবজি এবং বোরো ধানের বীজ ও সার এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৭ নভেম্বর বিকালে বুড়িচং উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তারের সভাপতিত্বে সার ও বীজ এবং নগদ অর্থ বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বোরো হাইব্রিড ধানের বীজ ৭২০ জন,বোরো উশসী ধানের বীজ ২০০ জন,ভূট্টার বীজ ২০০জন,গমের বীজ ২০ জন, পেয়াজের বীজ ২০জন, শীতকালীন সবজির বীজ উষশী ১২০০ জন, হাইব্রিড ২৫০০ জন, বোরো হাইব্রিড বীজ ২০০০জন ও উসশী ৬৫০০জন এর মধ্যে বিতরণ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ