সাংবাদিক ও ব্যবসায়ী শহীদ উল্লাহ রনির গাড়ি লক্ষ্য করে গুলি অল্পের জন্যে প্রাণ রক্ষা
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক প্রিয় সময়ের সম্পাদক ও প্রকাশক, বিজয় টিভির সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান, ব্যবসায়ি রাউজানের সন্তান এস এম শহীদ উল্লাহ রনি নিজের প্রাইভেট কার চালিয়ে রাউজান গ্রামের বাড়ি আসার সময় পথে চট্টগ্রাম হাটহাজারী এলাকায় তার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতকারীরা, এসময় সৌভাগ্যক্রমে অল্পের জন্যে প্রাণে বেঁচে যান।শহীদ উল্লাহ রনি জানান তার পেছনে অনেক শত্রু তবে তাকে টার্গেট করেই এই পরিকল্পিত ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ প্রসাশন ঘটনাস্হলে আসে। ঘটনাস্হল পরিদর্শন করে, খুব শিঘ্রই এই ঘটনায় জড়িত তাদের প্রশাসন আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া