ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।আজ ঠাকুরগাঁও জেলায় ইসলামী ছাত্রশিবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করেন ঠাকুরগাঁও ইসলামী ছাত্রশিবির। ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি বের হয়ে ঠাকুরগাঁওয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে শেষ করেন। উক্ত বর্ণাঢ্য র‍্যালিতে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার ইসলামী ছাত্রশিবির অংশগ্রহণ করেন। উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন,এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রয় ছাত্র। এর আগে ঠাকুরগাঁও বড় মাঠে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে চলছে ৩দিন ব্যাপী প্রকাশনা উৎসব। এবং আজ সন্ধ্যায় বড় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম